নিষেধাজ্ঞা এড়াতে কূটনৈতিক আক্রমণ শুরু করেছে পাকিস্তান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:৩২

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবেশি দেশগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থ সহায়তা, প্রশিক্ষণ এবং তাদের সমর্থনের অভিযোগ রয়েছে। এমন অবস্থায় ইসলামাবাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠেছে। সেটি এড়াতে এবার কূটনৈতিক আক্রমণ শুরু করেছে দেশটি।

বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক মিত্রদের মাধ্যমে সমালোচকদের আক্রমণ করছে পাকিস্তান।

আমেরিকান নেতাদের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ সি ক্রিস্টিন ফেয়ার বলেন, আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানিদের জনজীবন ক্ষতিগ্রস্ত করায় ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পাকিস্তানিরা নিজেদের এমন অনেক সমস্যার সমাধান হিসেবে চিত্রিত করেছে, যেগুলো (সমস্যা) তারা নিজেরাই তৈরি করেছে। যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ