করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা পরিষদের চেয়ারম্যান কবি মিনু আনোহলী (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রবিবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বাদ জোহর টাঙ্গাইলে মিরেরব্যাক্তা জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
