সদর দপ্তর রমনা রেজিমেন্টের আওতাধীন ৩ বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর বিএনসিসি ক্যাডেটদের নির্মিত ‘আমিই বঙ্গবন্ধু : বঙ্গবন্ধু রূপে বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। গতকাল রবিবার বিএনসিসি প্রশিক্ষণ একাডেমি বাইপাইলে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।—আইএসপিআর
