গিনিতে সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট আলফা কনডেকে অপসারণের পর অনিশ্চয়তা বাড়ছে। অভ্যুত্থানের নেতা কর্ণেল মামাডি ডুমবুয়া নিজেকে দেশটির নতুন নেতা হিসেবে ঘোষণা করেছেন। তিনি দেশকে ঐক্যবদ্ধ করার কথা বলেছেন। কিন্তু অভ্যুত্থানের পর পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক ব্লক গিনির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। দেশটিতে অ্যালুমিনিয়ামের দাম গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি। কারণ অ্যালুমিনিয়াম তৈরির প্রধান উপাদান বক্সাইটের প্রধান উত্পাদক দেশ গিনি। আঞ্চলিক নেতারা ক্ষমতা কুক্ষিগত করার কড়া নিন্দা জানিয়েছেন। তারা কনডেকে মুক্তি দেওয়া এবং সংবিধান পুনরায় সচল করার আহ্বান জানিয়েছেন। —রয়টার্স
