শারদীয় আয়োজনে অঞ্জন’স

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৭

হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় উত্সব দুর্গাপূজাকে সামনে রেখে অঞ্জন’স নিয়ে এসেছে নতুন ডিজাইনের পোশাক। ষষ্ঠী থেকে দশমী, পাঁচ দিনের আনন্দ উত্সব। আর উত্সবের পোশাক হয় বাহারী। তাই এই আনন্দ উত্সবকে আরো বেশি রঙিন করতে অঞ্জন’স নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নকশা ও প্যাটার্নে বৈচিত্র্যময় পোশাক। এই আয়োজনকে ঘিরে করা হয়েছে জমকালো কাজের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, লেডিস ফতুয়া, কুর্তা ও টপস। ছোটদের জন্যও থাকছে বিভিন্ন ধরনের রঙিন পোশাক। পোশাকে আরামের কথা চিন্তা করে বেছে নেওয়া হয়েছে কটন, লিনেন কটন, জর্জেট, সিল্ক, এন্ডিসিল্ক, এন্ডিকটনসহ নতুন ধরনের উইভিং ডিজাইনের কাপড়। আরও থাকছে বিভিন্ন ধরনের গয়না ও হোমটেক্সটাইল। অঞ্জন’স-এর সকল শাখায় পূজার আয়োজন পাওয়া যাবে। এছাড়া অনলাইনেও (www.anjans.com) পাওয়া যাবে।