এটিএন বাংলা এবং এটিএন মিডিয়া কমিউনিকেশন আয়োজিত আনলাইন ভিত্তিক রিয়েলিটি শো ‘আগামীর তারকা ২০২০’ (অভিনয়, সংগীত ও নৃত্য) প্রতিযোগীতায় ঈশরাক আফ্রিদ অন্তিক ও মেলিতা মেহজাবিন অর্পা অভিনয় প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন। তারা অভিনয় দম্পতি শফিউল আলম বাবু ও নাবিলা আলম পলিনের সন্তান
‘লকডাউনে ঘরবন্দি জীবনে, মেতে উঠুন সুপ্ত প্রতিভা বিকাশে’—শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে একক নৃত্য প্রতিযোগিতা ‘সাউথ এশিয়ান ড্যান্স কম্পিটিশন-২০২০’ এবং ‘আগামীর তারকা-২০২০’ (অভিনয় ও সংগীত) প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।
