ক্যাপসন নিউজ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:১৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে লংকাবাংলা ফাউন্ডেশন বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন করেন কোম্পানির এমডি ও সিইও খাজা শাহরিয়ার এবং টেকসিটি বাংলাদেশ লিমিটেডের জিএম মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ মোসলেম উদ্দিন সিকদার

০০০

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও সিমকো হোল্ডিংস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার ব্যাংকের এমডি এবং সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ এবং সিমকো হোল্ডিংসের চেয়ারম্যান মোজাফফ্র উদ্দীন সিদ্দিকির উপস্থিতিতে ব্যাংকের এসইভিপি এবং হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ শামীম মোরশেদ এবং সিমকো হোল্ডিংসের এমডি খুরর্ম সিদ্দিক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন