চন্দনাইশে ভেঙে পড়া সড়কে বাঁশের সাঁকো

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২১

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চলতি বর্ষায় চন্দনাইশের বরুমতি খালসংলগ্ন পাঠানদণ্ডী ও বড়ুয়া পাড়ার পাকা সড়ক ভেঙে গেছে। ফলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই গ্রামের বাসিন্দাদের। সড়কটি সংস্কার না করায় বর্তমানে স্থানীয়রা বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছেন। স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন ও জাহেদুল ইসলাম জানান, শিগিগর সড়কটির ভাঙা স্থান সংস্কার করা না হলে চলাচলের বিঘ্ন ছাড়াও খালের পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হবে। পাউবোর চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে শাহীদ বলেন, নদী ছাড়া খালের ভাঙন রোধে সরকারিভাবে মন্ত্রণালয়ের তেমন বরাদ্দ নেই। বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে।