গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির চাপায় ইউনুস আলী নামের এক ইজিবাইকের যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরো চার যাত্রী। উপজেলার শিমুলতলা এলাকায় সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, ইউনুস আলী দুপুরে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে পলাশবাড়ী উপজেলা সদর থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে ঐ এলাকায় বিপরীতমুখী একটি মাছবাহী শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ইজিবাইকটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
