মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
মাধবপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. সুজন মিয়া ও সাহেদ মিয়া নামের দুই জন মারা গেছেন। সোমবার সকালে মাধবপুর পৌর এলাকায় অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। সুজন মিয়া নিজেই অটোরিকশা গ্যারেজের মালিক ও সাহেদ মিয়া অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, চার্জে রাখা অটোরিকশা গ্যারেজ থেকে বের করার সময় সাহেদ মিয়া বিদ্যুত্স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে অটোরিকশা গ্যারেজের মালিক সুজন মিয়াও বিদ্যুত্স্পৃষ্ট হন।
মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
