নাজিরপুরে মধুমতির ভাঙন তীব্র

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২২

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

নাজিরপুরে মধুমতি নদীর তীব্র ভাঙনে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকা। ইতোমধ্যে ভাঙনে উপজেলার নদী তীরবর্তী সাচিয়া, ঝনঝনিয়া, মিঠারকুল গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা, মাদ্রাসা, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বাড়িঘর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। স্থানীয় জোহরা বেগম বলেন, তিন তিনবার আমি ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছি। বর্তমানে কবরের মতো জায়গায় কোনো মতে ঘর তুলে থাকছি।

এ ব্যাপারে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, ইতিমধ্যে আমরা ভাঙন রোধের অনুমতি পেয়েছি। বর্তমানে বাঁধ নির্মাণের প্রস্তুতি চলছে।