স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রবিবার বিকালে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। সোমবার সকালে পুলিশ গ্রেফতারকৃতদের পিরোজপুর আদালতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলো—ভাড়ায়-চালিত মোটর সাইকেলচালক মো. আহসান কবির ও ব্যবসায়ী লাভলু হাওলাদার ওরফে লাট্টু। ঐ গৃহবধূ পিরোজপুর থেকে স্বামীকে খুঁজতে স্বরূপকাঠিতে এলে শুক্রবার রাতে কবিরের বাসায় ধর্ষণের শিকার হন। ঘটনার পর শনিবার বিকালে ধর্ষণের শিকার গৃহবধূ কবিরসহ এক অজ্ঞাতনামাকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। রবিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, সোমবার আসামিদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
