হোমনায় বিপুল নিষিদ্ধ জাল জব্দ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনা উপজেলার ঘাড়মোড়া বাজারে বিক্রি করার সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ঘাড়মোড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ২৮টি (২ হাজার ১০০ ফুট) ম্যাজিক জাল ও ১৪১টি (২১ হাজার ১৫০ ফুট) কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জালবিক্রেতারা পালিয়ে যান। পরে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলা হয়।