শেরপুরের গ্রামাঞ্চলে নেটওয়ার্ক বিভ্রাট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

শেরপুরের নকলা উপজেলার গ্রাম এলাকায় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিমে ডাটা প্যাকেজ কিনে ব্যবহারের সময় ঘর থেকে বেরুতে হয়। ঘরে নেটওয়ার্ক সংযোগ থাকে না। ৪জি মোবাইল ফোনেও এমনটা হচ্ছে। ঘর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থাকলেও ঘরে বসে ব্যবহার করা যাচ্ছে না ইন্টারনেট। ফলে বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটছে, নষ্ট হচ্ছে সময়। বর্তমান সময়ে যা বেমানান। শহর এলাকায় নেটওয়ার্ক কার্যক্ষমতা বেশি থাকলেও গ্রাম অঞ্চলে খুবই কম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

মো. সুখন

নকলা, শেরপুর