আজ শুরু চ্যাম্পিয়নস লিগ
স্পোর্টস ডেস্ক
বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবার প্রথম দিনই চমক দিলেন রমিজ রাজা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু হেইডেন ও সাবেক দক্ষিণ আফ্রিকান বোলার ভারনন ফিলান্দারের নাম ঘোষণা করেছেন তিনি। যা একেবারেই অপ্রত্যাশিত ছিল। তারা দুজন কোচিংয়ের কোন বিভাগ দেখভাল করবেন এ ব্যাপারে কোনো কিছুই নির্দিষ্ট করেননি নবনিযুক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। হেড কোচ কে হবেন এ ব্যাপারে পরে জানিয়ে দেবেন। রমিজ বলেন, ‘ম্যাথু হেইডেন একজন অস্ট্রেলিয়ান। বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে এবং সে নিজেও অসাধারণ এক খেলোয়াড় ছিল। ড্রেসিংরুমে একজন অস্ট্রেলিয়ানকে পাওয়া বেশ উপকারী হতে পারে। এবং পাকিস্তান অবশ্যই বিশ্বকাপ জিততে পারে, তাদের শুধু ১০ শতাংশ উন্নতি করার। ভারননকে আমি ভালো করেই চিনি। সে বোলিং বুঝে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার অসাধারণ রেকর্ড আছে।’ ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পরই পদত্যাগ করেন পাকিস্তানের সাবেক হেড কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস।
