জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসূচি পালন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

চার দফা বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণ অতিরিক্ত এক ঘণ্টা দায়িত্ব পালন করেছেন।

এই কর্মসূচি পালনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির পক্ষে সদস্য প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি মো. নুর নবী ও সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া। এক বিবৃতিতে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইতিবাচক আন্দোলন সংগ্রামকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অবিলম্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ কমানোর উদ্যোগ থেকে সরে আসবে।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পূরনে পদক্ষেপ গ্রহণের জন্য নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।