পর্নোগ্রাফি আইনে মামলা যুবক কারাগারে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:০৩

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়ায় পর্নোগ্রাফি আইনে দায়েরকৃত মামলায় রবিউল ইসলাম নামে এক যুবক গ্রেফতার হয়েছে। শনিবার টাঙ্গাইলের নাগরপুর থেকে তাকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ। রবিউল নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। জানা যায়, দিঘলিয়া গ্রামের এক গৃহবধূ গত ২৮ আগস্ট দুপুরে টিন দিয়ে ঘেরা নিজ বাড়ির গোসলখানায় গোসল করছিলেন । এ সময় অভিযুক্ত রবিউল গোপনে গোসলখানার টিনের ফাঁক দিয়ে গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা ঐ গৃহবধূর স্বামীর সামাজিক যোগাযোগমাধ্যম ইমুতে পাঠায়। একই সঙ্গে নানাভাবে ভুক্তভোগীকে হুমকি দেয়। তার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ভুক্তভোগী নিজেই রবিউলের বিরুদ্ধে সাটুরিয়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এরপর তাকে গ্রেফতার করা হয়।

সাটুরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হাবিবুর রহমান হাবিব বলেন, ভুক্তভোগীর পর্নোগ্রাফির মামলায় শনিবার রাতে রবিউলকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।