বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধু ও তার আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার লক্ষ্যে পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু ও তার আদর্শ সম্পর্কিত রচনাবলি আরো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে সম্প্রতি গাজীপুর শহরের প্রকৌশলী ভবন মিলনায়তনে আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মো. আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী শরীফ হোসেন ঢালী ও ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক।
