মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:১৫

মনিরুল হক

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, চান্দিনা উপজেলা

আওয়ামী

লীগের সহসভাপতি ও পরে দলটির উপজেলা শাখার আমৃত্যু উপদেষ্টা আলহাজ মো. মনিরুল হক ওরফে মনু চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি কিডনি, ডায়াবেটিস ও নানা রোগে আক্রান্ত হয়ে গত বছরের এই দিনে মৃত্যুবরণ করেন। চান্দিনায় আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি হিসেবে তৃণমূল পর্যায়ে বেশ পরিচিত মনিরুল হক ঐ উপজেলার মাইজখার ইউনিয়ন পরিষদের একাধারে তিন বারের চেয়ারম্যান এবং পরে চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ উপলক্ষ্যে মাইজখার ইউনিয়নের মেহার গ্রামের নিজ বাড়িতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। —কুমিল্লা প্রতিনিধি

কবি খান আজিজুল হক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিক,

সমাজসেবক, গীতিকার ও কবি খান আজিজুল হকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষ্যে উপজেলার গোপালপুর গ্রামে পারিবারিক ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  উল্লেখ্য, খান আজিজুল হক ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর ৬৯ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ১৯৪৬ সালের ৩১ আগস্ট কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারে জন্মগ্রহণ করেন। ‘হূদয়ে মুজিববাদ’, ‘তরুণ কবি নতুন প্রিয়া’ কবি খান আজিজুল হকের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। —কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা