সৈয়দ আনোয়ারুল হক
প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল হক (৭৯) গত ৭ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রকৌশলী সৈয়দ আনোয়ার হোসেন দীর্ঘদিন তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক এবং পেট্রোবাংলার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০০১ সালে পেট্রোবাংলার বোর্ড অব ডাইরেক্টরের কারিগরি সদস্য পদ থেকে চাকরি জীবনে অবসর গ্রহণ করেন।
