এক দশক পর মিসরে ইসরাইলের প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৮

মিসরের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মিসর সফরে গিয়েছেন। গত এক দশক পর ইসরাইলের কোনও প্রধানমন্ত্রী মিসর সফরে গেল। সফরে তিনি মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেন। গতকাল সোমবার শারম আল শেখ এর রেড সি রিসোর্টে তারা বৈঠক করেন। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে বৈঠকে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসন করে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়ে আলোচনা হওয়ার কথা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা তথা ইরান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। গত জুনে নেতানিয়াহুর বিদায়ের পর ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নাফতালি বেনেট। —আলজাজিরা