নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
নাজিরপুরে মধুরাবাদ-শ্রীরামকাঠি পর্যন্ত সড়কটি নদীভাঙনে সংকীর্ণ হয়ে পড়েছে। এতে যে কোনো সময় সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। ফলে দুর্ভোগে পড়েছেন এ পথ দিয়ে চলাচল করা মধুরাবাদ, ভুবনখালী, কাইলানীসহ বিভিন্ন এলাকার মানুষ। দুর্ভোগ লাঘবে সম্প্রতি শ্রীরামকাঠি ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিঠুর উদ্যোগে সড়কের ওপরেই নির্মাণ করা হয়েছে কাঠের পুল। উপজেলা এলজিইডির প্রকৌশলী জাকির হোসেন জানান, সড়কটি আমাদের আওতাধীন কি না, সে বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
