ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীর দাশুড়িয়া বাজারে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ১৭টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সম্প্রতি দাশুড়িয়া বাজারে আনুষ্ঠানিকভাবে এসব সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। দাশুড়িয়া বাজারের ব্যবসায়ীদের আয়োজনে এ উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন :ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
