আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
আনোয়ারা উপজেলার মোহসেন আউলিয়া সেতুটি প্রায় অর্ধযুগ ধরে সড়ক থেকে বিচ্ছিন্ন। ফলে সেতুটিতে উঠতে গেলে ব্যবহার করতে হয় বাঁশের সাঁকো। স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ২০১৫ সালে ঘূর্ণিঝড়ে সেতুটি ভেঙে সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা সেতুটির দুই পাশে বাঁশের সাঁকো নির্মাণ করেন। বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম ও এলজিইডির উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, ‘নতুন করে সেতু নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করি শিগগির সেতুটির টেন্ডার হবে।’
