মান্দায় বৃদ্ধার লাশ উদ্ধার পুত্রবধূ আটক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

মান্দায় ঘরের খাটের নিচ থেকে আকলিমা বেগম (৭০) নামের এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পারনুরুল্লাবাদ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। আকলিমা বেগম ঐ গ্রামের মৃত নুর উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পূত্রবধূ লাইলি বেগমকে আটক করা হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তার পুত্রবধূ লাইলি বেগমকে আটক করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।