খাগড়াছড়িতে বাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৬

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারায় মঙ্গলবার সকাল ১০টার দিকে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয় জন আহত হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান গুইমারার হাফছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবুজ মিয়া, কৃষ্ণ ত্রিপুরা, সাধনা ত্রিপুরাসহ ছয় জন আহত হয়। তাদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে আশঙ্কাজনক তিন জনকে চট্টগ্রাম মেডিক্যালে প্রেরণ করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।