বগুড়ায় চাতাল শ্রমিককে গলা কেটে হত্যা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলায় ইব্রাহীম (২৪) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার মধ্যরাতে উপজেলার নিশিন্দারা গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। নিহত ইব্রাহীম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খামারগাতি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়ার শেরপুর উপজেলার একটি চাতালে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম।