গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক পাচারকালে দুই জনকে গ্রেফতার করেছেন বরিশাল র্যাব-৮-এর সদস্যরা। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাচারকারীদের গ্রেফতার করে থানার পুলিশে সোপর্দ করে র্যাব। এ ঘটনায় রাতেই বরিশাল র্যাব-৮-এর ডিএডি সুলতান গিয়াস উদ্দিন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
