কর্মসংস্থান ব্যাংকের নতুন এমডি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯

মো. আব্দুল মান্নান ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে ১৩ সেপ্টেম্বর কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেছেন। যোগদানের আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। ১৯৯৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি