বাজারে এলো অ্যাবোটের অ্যান্টিজেন র্যাপিড টেস্ট ডিভাইস

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯

 

অ্যাবোট সম্প্রতি সার্স-কোভ-২ ভাইরাস সনাক্ত করার জন্য প্যানবায়ো কোভিড-১৯ অ্যান্টিজেন র্যাপিড টেস্ট ডিভাইস নিয়ে এসেছে। বাংলাদেশে লক্ষাধিক টেস্ট কিট পৌঁছে দিতে সক্ষম এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট সারা দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ল্যাবগুলোতে পৌঁছে দিয়েছে। বাংলাদেশে অ্যাবোট-এর র্যাপিড ডায়াগনস্টিক বিজনেসের কান্ট্রি ম্যানেজার তানবীর আশরাফ ভূঁইয়া বলেন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট দিয়ে দ্রুত ফলাফল পাওয়ার ফলে সংক্রমিত মানুষদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, যা পক্ষান্তরে ভাইরাসের বিস্তার ধীর করতেও সাহায্য করে। বিখ্যাত ইমিউনোলজিস্ট, বারডেম জেনারেল হাসপাতাল-এর ল্যাবরেটরি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম শওকত হাসান বলেন, যখন স্ট্যান্ডার্ড এনএএটিএস (নিউক্লিক এসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট) সহজলভ্য থাকে না, কিংবা যে সময়ে টেস্টের ফলাফলের জন্য দুই-তিন দিন বিলম্ব করতে হয়, তখন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করোনা উপসর্গের রোগীদের জন্য একটি গ্রহণযোগ্য বিকল্প হতে পারে। প্রেস বিজ্ঞপ্তি