শোভনীয়া ক্লাব চ্যাম্পিয়ন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৬

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

এলিট পেইন্ট রাবেয়া-সিরাজ কিশোর ফুটবলে মাদারবাড়ি শোভনীয়া ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মাদারবাড়ি শোভনীয়া ক্লাব ১-০ গোলে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণকে হারায়। খেলার শেষ বাঁশি বাজার এক মিনিট পূর্বে স্ট্রাইকার মুরাদ গোল করেন। রানার্সআপ দলের  ইফু রহমান লিগের সেরা খেলোয়াড় এবং আলোর ঠিকানার আবদুর রহিম ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। সাবেক সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন পুরস্কার বিতরণ করেন। সিজেকেএস ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক ও এলিট পেইন্ট গ্রুপের এমডি মো. আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন। সিডিএফএ’র সভাপতি এসএম শহিদুল ইসলামের সভাপতিত্বে মঞ্চে আরো উপস্থিত ছিলেন সিডিএফএ’র সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল প্রমুখ।