মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪

মিঞা মুহাম্মদ আব্দুর রাজ্জাক

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের বাবা মিঞা মুহাম্মদ আব্দুর রাজ্জাকের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে মরহুমের নিজ বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে কোরআন খতম, বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হাসান জাহিদ তুষার তার বাবার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। ২০১৪ সালের এই দিনে চার ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান সাবেক কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

কছির উদ্দীন

একাত্তর টিভি ও দৈনিক ইত্তেফাক পত্রিকা বগুড়ার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসাইনের বাবা সাবেক মেম্বার ও দলিল লেখক কছির উদ্দীন সরদারের আজ ২৪তম মৃত্যুবার্ষিকী। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আজ নিজ বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলার জিনইর গ্রামে নিজ বাসভবনে ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।