কুমিল্লা-৭ আসনে তিন জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপনির্বাচনে যাচাই-বাছাই শেষে তিন জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে মনোনয়নপত্রে ত্রুটি থাকায় একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত সোমবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টির লুত্ফুর রেজা খোকন, ন্যাপ এর মো. মনিরুল ইসলাম ও স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার ৪ প্রার্থীর কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়। বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।