বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপের সামরিক হেলিকপ্টারযোগে বিভিন্ন সেনানিবাসে বন্ধুপ্রতিম দেশ চীন থেকে গত ১৩ এবং ১৪ সেপ্টেম্বরে প্রাপ্ত মোট ৭৩ হাজার ৮০০ অ্যাম্পুল করোনা ভ্যাকসিন পরিবহন করা হয়। এর মাধ্যমে পাবর্ত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় অবস্থিত দীঘিনালা, রুমা, খাগড়াছড়ি, আলিকদম ও বান্দরবান সেনানিবাসে দ্রুততম উপায়ে ভ্যাকসিন পরিবহন সম্ভব হয়। এতে করে সেনাবাহিনীতে কর্মরত সব সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের টিকাদান কর্মসূচি ত্বরান্বিত হবে যা সার্বিকভাবে জাতীয় টিকাদান কর্মসূচিতে সম্পূরক ভূমিকা রাখবে। —আইএসপিআর
