মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় মো. মোস্তফা (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি ভোলা জেলায় বলে জানা গেছে। শনিবার রাত ৮টার সময় সিরাজদিখান-তালতলা সড়কের বড় পাউলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ ফুলবাড়ীয়ায় যুবককে কুপিয়ে হত্যা
সিরাজদিখান থানার এসআই নিরঞ্জন রায় জানান, ‘একটি ইট ভাঙ্গার মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মো. মোস্তফা নামের ওই শ্রমিক গাড়ির নিচে পড়ে যায়। স্থানীয়রা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ইত্তেফাক/নূহু

