ব্রিটেনের পার্লামেন্টে চীনের রাষ্ট্রদূতের প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:৫০

ব্রিটেনের পার্লামেন্টে প্রবেশ করতে পারবেন না দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝেং জেগুয়াং। ব্রিটেনের কিছু এমপি এবং অন্যান্য নাগরিকদের ওপর চীন নিষেধাজ্ঞা দেওয়ায় পালটা এই নিষেধাজ্ঞা দিল ব্রিটেন। ব্রিটেনে অল পার্টি গ্রæপ অব চায়নার উদ্যোগ আজ বুধবার পার্লামেন্টে রাষ্ট্রদূতকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। এর আগেই গতকাল মঙ্গলবার রাষ্ট্রদূতকে পার্লামেন্টে প্রবেশে নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ হয়। এরপর হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোলি এবং লর্ড স্পিকার ম্যাকফল নিষেধাজ্ঞা দেন। চীনা দূতাবাস এই নিষেধাজ্ঞাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে। -বিবিসি