শুধু যানবাহন ব্যবস্থাপনাই নয়, ব্যবসার সক্ষমতা বাড়াচ্ছে অটোগার্ড

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩১

সমর মিত্র আমেরিকার বাজারে সফলভাবে দীর্ঘ ১২ বছর ধরে যানবাহন ট্র্যাকিং সিস্টেম তথা যানবাহনের ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন। অতি সমপ্রতি বাংলাদেশে নিজেদের তৈরি সফটওয়্যার ও উন্নতমানের প্রিমিয়াম ডিভাইস দিয়ে শুরু করেছেন স্মার্ট ট্র্যাকিং সিস্টেম অটোগার্ড। এই উন্নতমানের যানবাহন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আপনাদের গাড়ি, ট্রাক, মোটরসাইকেল, পিকআপ, কাভার্ড ভ্যান এর চলাচল, কোথায় অবস্থান করছে তা সম্বন্ধে সঠিক তথ্য সার্বক্ষণিকভাবে জানতে পারবেন। সাক্ষাত্কারটি নিয়েছেন— মোজাহেদুল ইসলাম ঢেউ

 

দৈনিক ইত্তেফাক এর সাথে একান্ত আলাপচারিতায় প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার সমর মিত্র অটোগার্ড নিয়ে দেশের চলমান ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন নিয়ে তার আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন আমরা শুধু যানবাহন ট্র্যাকিং সিস্টেমই করছিনা, এটি পুরো ব্যবসাকে কীভাবে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আরও সক্ষমতা অর্জন করতে পারি তার সার্ভিস দিচ্ছি। কম গাড়ি রাস্তায় নামিয়ে, কম সময় এবং কম লোকবল দিয়ে কীভাবে ছোট ও বড় কোম্পানি, গার্মেন্টস, যাত্রী পরিবহন, ডেলিভারি সেবা, সকল ক্ষেত্রে কীভাবে অটোমেশন করা যায় তার সমাধান দিচ্ছে অটোগার্ড।

তিনি জানান, Android ও iOS চালিত মোবাইল ফোনে অটোগার্ড অ্যাপ চালানো যাবে। এই অ্যাপ এর মাধ্যমে আপনার পরিবহন পুলে থাকা ৫০ টিরও অধিক যানবাহন একই সময়ে এবং একই স্ক্রীনে যানবাহনের ট্র্যাক করতে পারবেন। প্রতিদিনের সংক্ষিপ্ত রিপোর্ট, যেমন—জ্বালানীর ব্যবহার, কতবার গাড়ির ইঞ্জিন চালু ও বন্ধ করা হয়েছে তার রিপোর্ট বের করতে পারবেন। মাত্র ১-২ সেকেন্ডেই ডাটা চলে আসবে। আর আমাদের ডাটা একুরেসি রেট অনেক ভালো কারণ আমরা নিজেদের তৈরি সফটওয়্যার ব্যবহার করছি। শুধুমাত্র একবার এলার্ট সেট করেই গাড়ির চালু অবস্থা ও রাস্তায় থাকার অবস্থা জানতে পারবেন। যে কোনো সময় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় রিপোর্ট বের করতে পারবেন। যেমন- জ্বালানীর ব্যবহার, কতবার এসি বা গাড়ির ইঞ্জিন চালু ও বন্ধ করা হয়েছে তার রিপোর্ট তৈরি করতে পারবেন।

সমর মিত্র জানান, হিমায়িত পণ্য ও ঔষধ  ডেলিভারি সেবা এর ক্ষেত্রে, রেফিজারেটর ট্রাকে পাঠানোর সময় যানবাহনের তাপমাত্রা কমে গেলে অটোগার্ড অবিলম্বে সতর্কতা/নোটিফিকেশন পাঠাবে যার ফলে পণ্যের পচন বা নষ্ট হওয়া রোধ করা যাবে এবং পণ্যের মান বজায় থাকবে।

সমর মিত্র জানান, আমরা কনো ড্রাইভার ট্র্যাকিং করিনা, আমাদের চিন্তা হলেও আপনার ড্রাইভার ও যাত্রীর নিরাপত্তা এবং আপনার যানবাহনের সুরক্ষা সবচেয়ে জরুরী।

অটোগার্ড ব্যবহার করলে আপনি যানবাহন সম্পর্কিত অনেক ধরনের ঝুঁকি দূরে রাখতে পারবেন। আপনি গাড়িতে না থাকা অবস্থায় চালক অসতর্কভাবে যানবাহন চালালে তা আপনি দেখতে পারবেন। যানবাহন চালানোর অবস্থা দেখে ড্রাইভারের যানবাহন চালানোর দক্ষতা নিরুপণ করতে পারবেন। জোরে ব্রেক দেয়া, দ্রুত গতি এবং জোড়ে মোড় নেয়া, এসকল বিষয়ে সবসময় নজর রাখতে পারবেন।

তিনি জানান, অটোগার্ড জিপিএস সহায়ক যানবাহন ট্র্যাকিং সিস্টেম এভাবে তৈরি করা হয়েছে যাতে আপনার সকল যানবাহনের অবস্থান একই স্থান থেকে এবং একই সময়ে ট্র্যাক করতে পারবেন।

অন্যান্য বেশিরভাগ প্রতিষ্ঠান ট্র্যাকিং সিস্টেমের যে ধরনের সেবা প্রদান করছে তাদের চেয়ে আমাদের ট্র্যাকিং সিস্টেমের মধ্যে অনেক ভিন্নতা আছে।

অটোগার্ড ট্র্যাকিং সিস্টেমের Mobile App Notification এবং ইমেইল এর মাধ্যমে আপনার যানবাহনের অবস্থান এবং ড্রাইভারের চালানোর দক্ষতা সম্পর্কে সকল সম্ভাব্য সতর্কবার্তা পাবেন। আমাদের দূর পাল্লার বাসগুলিতে এই ডিভাইস লাগানো হলে যাত্রী হয়রানি কমবে। কারণ যাত্রীরা নিজেরাই জানতে পারবে তাদের বাস এখন কোথায়? কখন তা বাস টার্মিনালে আসবে, এর মাধমে যাত্রীরা বাস টার্মিনালে আর ভিড় করবেনা।

আমাদের স্মার্ট ট্র্যাকিং সিস্টেম শুধুমাত্র আপনার যানবাহনের অবস্থানই দেখাবে না, আপনার যানবাহনের প্রতিটি মোড় নেয়া হচ্ছে তাও দেখতে পাবেন। যানবাহন কোন কোন রাস্তা দিয়ে যাচ্ছে তা ঠিকমত ও পরিষ্কারভাবে দেখা। যানবাহন কোনো বেআইনিভাবে চালাচ্ছে কিনা তা দেখা। যখনই যানবাহন চালু বা বন্ধ হচ্ছে তা জানা। যানবাহন চালানোর গতি: আপনি ড্রাইভারকে যানবাহন চালানোর যে গতি বেধে দিয়েছেন, তা না মেনে বেশি গতিতে যানবাহন চালাচ্ছে কিনা তার সতর্কবার্তা। ইঞ্জিন সময়মত গন্তব্যস্থানে পৌঁছেছে কিনা তার সতর্কবার্তা।গাড়ি চালু অবস্থায় বসে আছে কিনা, শক্তভাবে গাড়িতে ব্রেক দিচ্ছে কিনা এবং শক্ত বা হঠাত্ করে মোড় নিচ্ছে কিনা তার সতর্কবার্তা। গাড়ি বেআইনিভাবে চালাচ্ছে কিনা তার সতর্কবার্তা। গত ১৮০ দিনের যানবাহন চলাচলের রিপোর্ট পাওয়া। যানবাহন কত কিলোমিটার চলেছে তা বিস্তারিত জানা। যানবাহনের ছোট ছোট বিষয়ের উপর বিভিন্ন রিপোর্ট তৈরি করা। আমরা জানি আপনার সময়ের মূল্য অনেক, এছাড়া সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। একথা চিন্তা করে আমরা বিভিন্ন রিপোর্ট তৈরি করার সময় তালিকা অন্তর্ভুক্ত করেছি।

তিনি বলেন, আমাদের উন্নতমানের গুগল ম্যাপের এর প্রিমিয়াম লাইসেন্স আছে। তাই, আমরা গ্রাহককে সঠিক সময়ভিত্তিক গুগল ম্যাপিং এর সেবা দিতে পারি। অর্থাত্ সবচেয়ে ব্যবহার বান্ধব ম্যাপের সাহায্যে সবসময় নির্ভুল তথ্য পেতে পারেন। লাইভ গুগল ম্যাপিং এর সাহায্যে গাড়ি কোথায় তার সঠিক সময় ও সঠিক স্থান জানতে পারবেন। গুগল ম্যাপ দিয়ে রাস্তা সঠিকভাবে দেখতে পারা যাবে, কোথায় যানবাহন বন্ধ করা হয়েছে এবং কোথায় পার্ক করা হয়েছে তা জানা। গুগল ট্রাফিক ব্যবহার করে কোন রাস্তায় ভিড় আছে তা জানতে পারা এবং কোন রাস্তা দিয়ে ভিড় ছাড়া যেতে পারবে তা দেখা।

আরও বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে https://www.autoguardtracking.com/