শাওমি দেশের স্মার্টফোন গ্রাহকদের জন্য নতুন চারটি বিক্রয়োত্তর সেবা কেন্দ্র চালু করেছে। গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা আরও সহজে ও হাতের কাছাকাছি পৌঁছে দিতে এসব বিক্রয়োত্তর সেবা কেন্দ্র চালু করেছে শাওমি। নতুন চালু করা সার্ভিস সেন্টারগুলো ফরিদপুর, ঢাকার সাভার, নোয়াখালী ও দিনাজপুরে অবস্থিত। নতুন চারটি সহ দেশে এখন সার্ভিস সেন্টারের সংখ্যা ২৩টি। এসব সার্ভিস সেন্টারগুলো শাওমির দ্রুত বর্ধিত গ্রাহকদের আরো উন্নত সেবা দিতে সহযোগিতা করবে। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ন্যায্য মূল্যে অত্যাধুনিক স্মার্টফোন বিক্রির মাধ্যমে ফ্যানদের আস্থা অর্জনের পাশাপাশি শাওমি বিক্রয়োত্তার সেবাকে আরও গতিশীল করেছে। সার্ভিস সেন্টার সম্পর্কে জানতে এই লিঙ্কে: https://www.mi.com/bd/service/repair/
