দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ২০২০-২১ অর্থবছরে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ সম্মাননা অর্জন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে এ সম্মাননাপত্র গ্রহণ করেন
০০০
কৃষকদের জন্য কৃষি ঋণ নিয়ে এলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। প্রাথমিক ভাবে গত মঙ্গলবার খাগড়াছড়ির ৭১ কৃষকের হাতে মোট ২ কোটি ১০ লাখ টাকার ঋণ তুলে দেয় ইউসিবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মং সার্কেল চিফ (রাজা) সাচিংপ্রু চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, খাগড়াছড়ির ফলজ মালিক সমিতির সভাপতি দিবাকর চাকমাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
