সিরাজগঞ্জ প্রতিনিধি ও উল্লাপাড়া সংবাদদাতা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্ভাড ভ্যানের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা গ্রামের রুবেল (২৫) ও একই গ্রামের ভ্যানচালক ফরজ আলী (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় পাবনাগামী একটি কার্ভাড ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে রুবেল ও ফরজ আলী মারা যাণ। এঘটনায় তিন জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানচালক ও হেলাপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
