হোমনায় বিদ্যুত্স্পৃষ্টে এক জনের মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২

হোমনা (কুমিল্লা) সংবাদদতা

হোমনায় বাড়ির পাশে রাস্তায় রড কাটার কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে লিটন নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের হক মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।  হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় সামাজিকভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।