রৌমারীতে অটোচালক খুন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৩

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

রৌমারীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আমজাদ হোসেন (৫৫) নামের এক অটোচালক খুন হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এক জনকে আটক করেছে পুলিশ। নিহতের স্ত্রী দিলওয়ারা খাতুন বাদী হয়ে মধু মিয়াসহ তিন-চার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং মধু মিয়াকে আটক করা হয়েছে।