স্বরূপকাঠিতে বিদ্যুত্স্পৃষ্টে এক জনের মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৩

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে বিদ্যুত্স্পৃষ্টে মো. আসলাম তালুকদার নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আসলাম ঐ গ্রামের মৃত আব্দুল হক তালুকদারের ছেলে। এলকাবাসী সূত্রে জানা গেছে, আসলাম সুপারি পাড়তে গাছে ওঠে। এক পর্যায়ে সুপারি গাছটি বিদ্যুতের তারের ওপর হেলে পড়লে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক ডা. মো. শাহিন হোসাইন জানান, বিদ্যুত্স্পৃষ্টে আহত আসলামকে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।