হারিয়ে যাওয়া আট বছর বয়সি শিশু মিলির অভিভাবককে খুঁজছে পুলিশ। মিলি এখন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। গত ১৩ সেপ্টেম্বর উত্তরার ৭ নম্বর সেক্টরের মাস্কট প্লাজার সামনে থেকে মিলিকে উদ্ধার করে উত্তরা পশ্চিম থানার টহল পুলিশ। নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তার বাবার নাম আল আমিন ও মাতার নাম সারমিন বলে জানায়। উক্ত শিশুর কোনো স্বজনের সন্ধান পেলে বা কোনো ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার :মোবাইল নম্বর-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিঅ্যান্ডটি নাম্বার-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
