২০২২ সালের জুন মাস নাগাদ বিনা মূল্যে ১৫ হাজার রোগীর ছানি অপারেশন করা হবে। সেই সঙ্গে থাকবে অন্যান্য সেবা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্টুরেন্টে আয়োজিত সভায় এমন তথ্য জানান লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি২-এর জেলা গভর্নর এটিএম নজরুল ইসলাম এমজেএফ।
‘ঢাকা ব্লুজ নিউ হ্যারিটেইজ’সহ জেলার বিভিন্ন অঞ্চল ও জোনের ২০টি ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারারবৃন্দ এতে অংশ নেন। এর মধ্যে রিজন চেয়ারপারসন ঢাকা ব্লুজ নিউ হ্যারিটেইজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানা এবং প্রেসিডেন্ট মো. আবু ইমরান দুই শত রোগীর ছানি অপারেশনের অঙ্গীকার করেন।
—প্রেস বিজ্ঞপ্তি
