জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেছেন, ‘সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তাই দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে সাংবাদিকদেরকে নিরপেক্ষ থেকে কাউকে ভয় না করে সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে।’
গত মঙ্গলবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের (পুরাতন পৌর ভবনে স্থানান্তর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইত্তেফাক সংবাদদাতা আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও জাহাঙ্গীর আলম, মেয়র মাজেদুল বারী নয়ন, প্যানেল মেয়র ফজলুল হক ফজের, বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক সরকার, অধ্যক্ষ মাহবুব-উল-হক বাচ্চু, জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা ও আবুল কালাম জোয়াদ্দার, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, প্রকৌশলী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক শফিউল হাসান তিতু, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, খাদেমুল ইসলাম ও তোজাম্মেল হক হীরা, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবর, জেলা ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ অপু প্রমুখ।
