সাভারে নিখোঁজ হওয়ার ২০ দিনেও খোঁজ মিলেনি ১০ বছরের শিশু হাবিবার। ২১ জানুয়ারি বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. হালিম সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আরো পড়ুন: দক্ষ জনশক্তি তৈরির লক্ষে শিল্প বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিল্পমন্ত্রী
শিশুটির বাবা হালিম জানান, ২১ জানুয়ারি সোমবার সন্ধ্যায় তার মেয়ে হাবিবা সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার নিজ বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী ইমান্দিপুর মহল্লার এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য বের হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলে সে তার ওই আত্মীয়ের বাসায় পৌঁছেনি এবং নিজের বাসায়ও ফিরেনি। বিভিন্ন জায়গার খোঁজখবর নেওয়ার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ২৪ জানুয়ারি নিখোঁজ হাবিবার পিতা হালিম সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে পারেনি। শিশু সন্তানকে হারিয়ে শিশুটির বাবা-মা এখন পাগলপ্রায়।
ইত্তেফাক/জেডএইচ
