ব্রিটেনের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনলেন বরিস জনসন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:২৬

মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন এনেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তার শর্ত মানতে না পারায় পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন রিশি সুনাক। পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে সরিয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লিজ ট্রাসকে। রাবকে বিচারমন্ত্রী, লর্ড চ্যান্সেলর এবং উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী, নর্দান আয়ারল্যান্ড সেক্রেটারি জুলিয়ান স্মিথ এবং বিজনেস সেক্রেটারি আন্দ্রিয়া লিডসমকে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে হাউজিং সেক্রেটারি এস্থার ম্যাকভেই এবং এনভায়রনমেন্ট সেক্রেটারি থেরেসা ভিলারকেও। ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট সেক্রেটারি অলক শর্মাকে বিজনেস সেক্রেটারি থেকে সরিয়ে আগামী জলবায়ু সম্মেলন কপ২৬ এর মন্ত্রী করা হয়েছে। তার জায়গায় নিয়োগ পেয়েছেন কনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী আনা-মারি ট্রেভেলিয়ান। অ্যাটর্নি জেনারেল জেওফ্রে কক্সকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া আরো কয়েকটি পদে রদবদল এনেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। —বিবিসি