গাজীপুর সিটি করপোরেশনের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ফেডারেশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐ কমিটির কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান।
এ উপলক্ষ্যে সিটি করপোরেশনের সচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সিডিসি নির্বাচন কমিশনার প্রফেসর এম এ বারী, সিডিসির টাউন ম্যানেজার মাহবুবুর রহমান সরদার। অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, হাজি মনিরুজ্জামান, রফিকুল ইসলাম ও মোসলেম উদ্দিন চৌধুরী মূসা, নবনির্বাচিত কমিটির সভাপতি রীনা হালিম ও সাধারণ সম্পাদক সাহিদা বেগম আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর টাউন ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
