১. চামচিকা হতে ‘চাম’ খুলে নিলে পরে,
‘চিকচিক’ করে এসে আন্ধার ঘরে।
আচমকা ভয় পেয়ে চমকায় প্রাণ,
বেণীর হেঁয়ালি শোনে সকল ধীমান।
২. কাঁটার মুকুট মাথায় পরা, কাঁটায় করে বাস,
অঙ্গ ভরা শত চোখে দেখে চারিপাশ।
৩. চার কান আছে তবু শোনে না সে কানে
দুনিয়ার সংবাদ রোজ বয়ে আনে।
৪. রাত্রিতে ঝোপেঝাড়ে আগুন জ্বালায়,
দিন হলে কেবা জানে কোথায় পালায়!
উত্তর আগামীকাল
রচনা :বেণীমাধব সরকার
